সুনামগ‌ঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

সুনামগ‌ঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।

বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড় থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নুরুজ্জামান (২৩) ও একই ইউনিয়নের হালাবাদী গ্রামের শাহ নুর মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে অভিযান চালান র‌্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। এসময় দুই জ‌নের কাছ থে‌কে ৫ হাজার ২০০পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোনসেট, নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

অভিযানকালে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ কোম্পানির কমান্ডার ফয়সল আহমদ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মহানগর হকার্সলীগের প্রতিবাদ সভা

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ