সিলেট | |
প্রকাশিত: 2:14 PM, November 1, 2023
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রবিউল আলম বুদু ও আইনজীবী মোহাম্মদ হোসেন। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো.খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান জানান, মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন কারাগারে আছেন এমন যুক্তিতে তারা জামিন চেয়েছেন। আদালত তাকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেছেন।
রবিউল আলম বুদু বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনেসহ বিভিন্ন মামলায় তিনি আগে জামিন পেয়েছেন। এখন এই মামলায় জামিন পাওয়ায় তার জামিনে আপাতত মুক্তিতে আর কোনো বাধা নেই।
২০২০ সালের ৪ আগস্টে দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তাদের দখলে রাখায় চার্জশিট অনুমোদন দেয় দুদক । এর বিচার শুরু হয়।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি