সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

প্রকাশিত: 11:40 AM, July 22, 2020

সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

প্রভাতবেলা ডেস্ক:

 

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ৪১৫ বাংলাদেশি।

 

বুধবার (২২ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

 

জানা যায়, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে।

 

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, সৌদি থেকে ফেরা যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় তাদের কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

সর্বশেষ সংবাদ