স্কলার্স হোমের গেইটের সামনে বোমা সদৃশ বস্তু

প্রকাশিত: 2:49 PM, April 25, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বোমা সদৃশ  বস্তু পড়ে থাকতে দেখে শিক্ষার্থীসহ এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। প্রায় ৪ ঘন্টা রুদ্ধশ্বাস আতঙ্কে কাটিয়ে এই মাত্র বিকল্প পথে শিক্ষার্থীদের বের করে আনা হচ্ছে। র‌্যাব ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা ডিসপজাল ইউনিটের অপেক্ষায় প্রশাসন।

২৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে বোমা সদৃশ  বস্তু দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ এসে ঐ স্থানটি ঘিরে রাখে। আশপাশে সব ধরনের যান ও জনচলাচল বন্ধ করে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ