সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পর স্বর্ণ আমদানি করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এতদিন চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আসত বাংলাদেশে। আর এখন সেটি হবে না, হবে না। এখন স্বর্ণের বার আমদানি হবে।
বুধবার (২৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আবদুল মুহিত বলেন, আগে কখনও দেশে স্বর্ণ আমদানি হয়নি। এখন হবে। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পর স্বর্ণ আমদানি করবো আমরা। বিষয়টি এখন মন্ত্রী পরিষদের সভায় তোলা হবে। সেখানে অনুমোদনের পর কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘অবৈধ স্বর্ণ আমদানি প্রতিরোধের পাশাপাশি দেশীয় বাজারের চাহিদা মেটানোর জন্য এই নীতিমালা করা হচ্ছে। নীতিমালা হলে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারবেন’।
দেশে স্বর্ণ আমদানি করা সম্ভব হলে চোরাচালান রোধ করা যাবে হলে মন্তব্য করেন বৈঠকে উপস্থিত অনেক নীতিনির্ধারকরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি