সিলেট | |
প্রকাশিত: 3:14 PM, December 10, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনায় আক্রান্ত স্বামীর মৃত্যুর চার ঘন্টা পর না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী আম্বিয়া খাতুনও। বুধবার সকাল ৬টায় স্বামী ও সকাল ১০টার দিকে মারা যান শেরপুর শহরের মাধবপুর এলাকায় এই দুই বাসিন্দা। চার ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, কিডনী ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন ৬৩ বছর বয়সী ব্যবসায়ী রফিকুর রহমান। করোনা শনাক্ত হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ছয়টার দিকে মারা যান রফিকুর রহমান।
এদিকে শ্বাসকষ্টজনিত জটিলতায় গত চার দিন ধরে ভুগছিলেন রফিকুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুনও। শ্বাসকষ্ট নিয়ে ৫২ বছর বয়সী এই নারী শেরপুর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকাল ১০টার দিকে আম্বিয়া খাতুনকে জেলা হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্সে উঠানো হয়। অ্যা¤ু^লেন্সে উঠানোর কিছু সময় পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
চার ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকালে স্বামী-স্ত্রীর লাশ বাড়ির আঙিনায় রাখা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। দুই সন্তান, পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
গতকাল বুধবার রাত ৮টায় শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলি পৌর কবরস্থানে দুজনকে দাফন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি