হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম নবী জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায় নি। আহতদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ