সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, October 12, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন মোল্লা জানান, সকালে রামপুরা মহানগর প্রজেক্ট ও উলনের মাঝামাঝি স্থানে হাতিরঝিলের পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে নাকি পানিতে পড়ে মৃত্যু হয়েছে তাও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি