রূপনগরের ‌বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

প্রকাশিত: 12:44 PM, March 11, 2020

রূপনগরের ‌বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

 

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর মিরপুরের রূপনগরের ‌বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

 

বুধবার ( ১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রুপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

 

তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ