সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
আসন্ন সিলেট সিটি নির্বাচনে নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের টেবিল ঘড়ি প্রতীকের প্রধান এজেন্ট হাফিজ আব্দুল হাই হারুনের গ্রামের বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে টেবিল ঘড়ির মার্কার প্রচারণায় জড়িত নেতাকর্মীদের পুলিশী তল্লাশীর নামে হয়রানীরও নিন্দা জানান ত্ারা।
শুক্রবার এক বিবৃতিতে নাগরিক ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল আহাদ ও সদস্য সচিব মো: ফখরুল ইসলাম বলেন- নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিরোধী মত দমনের প্রক্রিয়া তত বেশী বৃদ্ধি হচ্ছে। এরই অংশ হিসেবে বালাগঞ্জ থানার ওসির নেতৃত্বে মেয়র প্রার্থী এডভোকেট জুবায়েরের টেবিল ঘড়ি মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট হাফিজ আব্দুল হাই হারুনের গ্রামের বাড়ী গহরপুরে পুলিশ তল্লাশী চালিয়েছে। যা আসন্ন নির্বাচনের সুষ্টু পরিবেশকে বিঘিœত করার সুগভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে টেবিল ঘড়ি মার্কার প্রচার কাজে নিয়োজিত নেতাকর্মীদের পুলিশী নজরদারী এবং গ্রেফতারের হুমকী প্রদানের মাধ্যমে জনমনে ভীতির সৃষ্টি করা হচ্ছে। ৩০ জুলাই সিলেটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় নগরবাসী আশায় বুক বেধেঁছে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এমন কর্মকান্ড নগরবাসীকে আতংকিত করে তুলেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান তারা। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি