সিলেট | |
প্রকাশিত: 5:46 PM, May 29, 2020
মুহাম্মদ ফয়জুর রহমান: আমাদের দেশের গ্রীষ্মকালীন একটি সুপরিচিত এবং মজাদার ফল। বৈশাখ-জৈষ্ঠ্য মাসে এ ফল বাজারে পাওয়া যায়।একসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙ্গি’র ব্যাপক চাষাবাদ হতো এবং শহর-গ্রামের হাট-বাজারে এর সরবরাহও ছিলো প্রচুর।
কিন্তু কালের প্রবাহে এবং বিদেশী ফলের দাপটে চিরায়ত বাংলার এ অতি পরিচিত ফলটির চাষাবাদে যেমনি ভাটা পড়েছে, তেমনি দিনে দিনে হারিয়ে যাচ্ছে এক সময়ের বহুল পরিচিত ফল বাঙ্গি।
চলতি মৌসুমে সপ্তাহ খানেক আগে সিলেটের বাজারে, ফলের দোকান সমুহে ব্যাপক খোঁজাখুজি চালিয়ে হাতেগোনা মাত্র কয়েকটি ফলের দোকানে গ্রীষ্মকালীন এ ফলের নামমাত্র উপস্থিতি প্রত্যক্ষ করা গেছে। অথচ, এককালে গ্রীষ্মে এটি পাওয়া যেতো হাটে-ঘাটে , ফুটপাতে-রাস্তার পাশে।
আমাদের নতুন প্রজন্মের বেশিরভাগই দেশীয় এ ফলের সাথে মোটেই পরিচিত নয়। অনেকে আজ এ ফলটির নামটিও জানেনা ।
এদিকে, আমাদের ছেলে বেলায় বাঙ্গি’র যে স্বাদ ও আকার-প্রকার ছিলো, হাল আমলে সেটিও আর নেই। বাঙ্গি’র চাষাবাদ ও সরবরাহ ক্ষীণ হয়ে আসার সাথে সাথে এর আকারও ছোটো হয়ে গেছে। এ যেনো “ছোট হয়ে আসছে পৃথিবী”র ফর্মুলায় বন্দি হওয়ার চলমান প্রক্রিয়া !
মুহাম্মদ ফয়জুর রহমান: বিশিষ্ট সাংবাদিক ও গবেষক: সম্পাদক দৈনিক সিলেট সংলাপ।( লেখাটি তার ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি