হেফাজত আমীরের ইন্তেকালে জামায়াতের আমীর যা বল্লেন

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

হেফাজত আমীরের ইন্তেকালে জামায়াতের আমীর যা বল্লেন
হেফাজত আমীরের ইন্তেকালে জামায়াতের আমীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান হেফাজতে ইসলামীর  আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হাজারো আলেমের উস্তাদ, উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস এবং হেফাজতে ইসলামীর নির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়ার সফর সমাপ্ত করে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. শফিক আরো বলেন, হক্বের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। হক্বের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিলো নিরন্তর।
জামায়াত প্রধান বলেন, আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর আল্লামা জুনায়েদ বাবুনগরীর তামাম জিন্দেগীর নেক খেদমতগুলোকে কবুল করুন। ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগে-যুগে আলোকিত করুক। হক্বের পক্ষে আপোষহীন তাঁর এই ভূমিকা হক্বপন্থীদেরকে যুগ-যুগ ধরে উজ্জীবিত করুক।
আল্লাহ্‌ পাক তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন, অনন্ত সফরে রহম করুন এবং তাঁকে জান্নাতের আ’লা দারাজা জান্নাতুল ফিরদাউস দান করুন।
রেখে যাওয়া আমানত তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ্‌ তা’য়ালা রক্ষা করার তাওফিক দান করুন। পরিবার, প্রিয়জন এবং আল্লামা মরহুমের সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ