সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
শুধু জয় বললে ভুল হবে। টানা তিনটি সিরিজেই প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তার আগে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায় মুমিনুলরা।
ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার আগে ৪৫ বলে ৮টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬০ রানের লড়াকু ইনিংস খেলেন লিটন। ৩৪ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে আউট হন নাইম শেখ। ১৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন সৌম্য।
প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ১২ রানে ওপেনার টিনাশে কামুনহুকামুয়ের উইকেট তুলে নেন আল-আমিন হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক শেন উইলিয়ামসকে আউট করে প্রথম সাফল্য পান জাতীয় দলের তরুণ লেগ স্পিনার মেহেদী হাসান। তার শিকারে পরিনত হওয়ার আগে মাত্র ৩ রান করার সুযোগ পান জিম্বাবুয়ের অধিনায়ক।
আগের ম্যাচে ১০ রান করা সিকান্দার রাজাকে এদিন ১২ রানের বেশি করতে দেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে ফাইন লেগে আল-আমিনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সিকান্দার। রিচমন্ড মুতুম্বামিকে মাত্র ১ রানে আউট করেন আল-আমিন হোসেন।
দলীয় ১০৮ রানে টিনোটেন্ডা মুতোম্বোজিকে ক্যাচ তুলতে বাধ্য করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়কও দলটির ওপেনার ব্রেন্ডন টেলর। ৪৮ বলে ৬টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। তার ফিফটির সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৯/৭ (টেলর ৫৯*, আরভিন ২৯, সিকান্দার রাজা ১২, কামুনহুকামুয়ে ১০; আল-আমিন ২/২২, মোস্তাফিজ ২/২৫)।
বাংলাদেশ: ১৫.৫ ওভারে ১২০/১ (লিটন ৬০*, নাইম শেখ ৩৩, সৌম্য সরকার ২০*)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি