সিলেট ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক♦ দেশের ১২ টি সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সব কাউন্সিলরকে অপসারন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারন করা হয়। উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে (৪৬,০০,০০০০,০০০,০৭০,১৮,০০৬,২৪-৯৫১) বলা হয় , ‘ স্থানীয় সরকার ( সিটি করপোরেশন)(সংশোধন) অধ্যাদেশ ২০২৪’- এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্ন বর্ণিত সিটি করপোরেশনসমূহের কাউন্সিলরগণকে ( সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
১২ টি সিটি করপোরেশনের কাউন্সিলরগণকে অপসারন করা হয় এই প্রজ্ঞাপনে।
উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষতিত অপর এক প্রজ্ঞাপনে (৪৬,০০,০০০০,০০০,০৬৩,২৭,০০২,২৪-১০৮১) বলা হয় “স্থানীয় সরকার ( পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’- এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে অত্যাবশক বিবেচনায় ও জনস্বার্থে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভা সমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।”
এই প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে অপসারন করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি