৩ দিনের রিমান্ডে ধর্ষক সালাম

প্রকাশিত: 10:42 PM, April 3, 2024

৩ দিনের রিমান্ডে ধর্ষক সালাম
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে ‘ভালো কাজ’ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দুই মাস আটকে রেখে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ১১ নং ওয়ার্ডের বহিষ্কৃত সভাপতি আব্দুস সালামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানিকালে আদালতের বিজ্ঞ বিচারক সুমন ভূইয়া এ আদেশ দেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

তিনি বলেন, গতকাল র‍্যাব কর্তৃক তরুণীকে ধর্ষণ মামলায় আটকের পর তারা আসামীকে কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করে। আজ ধর্ষণ মামলার প্রধান আসামী আব্দুস সালামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ