৫০ বছর পূর্তির দ্বারে এসে একটি বধ্যভূমি সংরক্ষণ

প্রকাশিত: 11:49 AM, December 14, 2020

৫০ বছর পূর্তির দ্বারে এসে একটি বধ্যভূমি সংরক্ষণ

বিজয়ের ৫০ বছর পূর্তির দ্বারে এসে একটি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তঘেঁষা জনপদে এ মহত কাজটি করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী ডা. আব্দুন নূর এর বধ্যভূমিতে এবার নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। প্রভাতবেলা ডেস্ক।

 

 

গবেষক ও ইতিহাসবেত্তা মোস্তাফা সেলিম এর ভাষায়,‘ বড়লেখা উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ডা. আব্দুন নূর। গ্রামেই ছিল তাঁর বাস। চিকিৎসা এবং সমাজসেবামূলক কাজেই ছিলেন যুক্ত। আওয়ামীলীগ লীগের সাথে ছিল তাঁর সাংগঠনিক যোগ।

 

 

 

একাত্তর সালের ২০ জুলাই হানাদারেরা তাঁকে শাহবাজপুর হাইস্কুল ও কলেজের এই জায়গায় খুন করে। এই বুদ্ধিজীবীর বধ্যভূমিতে এবার তৈরী হল স্মৃতিস্তম্ভ।

 

 

 

 

 

এ শহীদের নামে প্রতিষ্ঠিত সংগঠন ‘শহীদ ডা. আব্দুন নূর ফাউন্ডেশন’ এই কাজে অর্থায়ন করেছেন। বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আহমেদ জুবায়ের লিটন। এই কাজটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে ‘ শহীদ ডা. আব্দুন নূর ফাউন্ডেশনের’ পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ’

আরও পড়ুন  ইকরামুল হোসেন দোয়েল আর নেই।

 

মোস্তাফা সেলিম এর টাইমলাইন থেকে নেয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ