সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
রবিবার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপের এই নির্বাচনে ৫৫ পৌরসভার মধ্যে ৪৮টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
এই ধাপে যেসব পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা জয় পেয়েছেন তারা হলেন- ঠাকুরগাঁও- আঞ্জুমান আরা বেগম, রানীশংকৈল- মো. মেস্তাফিজুর রহমান, পাটগ্রাম- মো. রাশেদুল ইসলাম সুইট, কালাই- মোছা. রাবেয়া সুলতানা, শিবগঞ্জ- সৈয়দ মনিরুল ইসলাম, নওহাটা- মো. হাফিজুর রহমান হাফিজ, তানোর- মো. ইমরুল হক, তাহেরপুর- মো.আবুল কালাম আজাদ ও বড়াইগ্রাম- মো. মাজেদুল বারী নয়ন।
আরও রয়েছেন শ্রীবরদী- মোহাম্মদ আলী লাল মিয়া, ফুলপুর- শশধর সেন, নেত্রকোনা- মো. নজরুল ইসলাম খান, বাজিতপুর- মো. আনোয়ার হোসেন, হোসেনপুর- মো. আ. কাইয়ুম (খোকন), করিমগঞ্জ- মো. মুসলেহ উদ্দিন, মিরকাদিম- আবদুস ছালাম, মাধবদী- মো. মোশাররফ হোসেন, গোয়ালন্দ- নজরুল ইসলাম, নগরকান্দা- নিমাই চন্দ্র সরকার, কানাইঘাট- লুৎফুর রহমান ও চুনারুঘাট- মোহাম্মদ সাইফুল আলম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন তারা হলেন- লালমনিরহাট পৌরসভায় মো. রেজাউল করিম, গোদাগাড়ীতে মো. মনিরুল ইসলাম ও রাজবাড়ীতে মো. আলমগীর শেখ তিতু। এছাড়া সাতক্ষীরা সদর পৌরসভায় বিএনপির মো. তাজকিন আহমেদ ও ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি