সিলেট | |
প্রকাশিত: 2:29 PM, February 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
৫ দিন পর উদ্ধার হলো রাজধানীর কদমতলীর একটি খালে নিখোঁজ শিশু আশামণির মরদেহ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে কদমতলী ডিএনডির খাল থেকে আশামণির মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) বল কুড়াতে গিয়ে কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে তলিয়ে যায় ৫ বছর বয়সী শিশু আশামণি। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা খালে নেমে তল্লাশি চালালেও আশামণিকে উদ্ধার করতে পারেননি তারা।
পচা ময়লার স্তুপের খালে ৬ দিন ধরে নিখোঁজ থাকায় কান্নায় বুক ভাসানো বাবা-মা সন্তানের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্তত লাশ বুকে জড়িয়ে ধরার আকুতি জানাতে আঁচল পেতেছেন আশামণির মা তানিয়া। অবশেষে বাবা-মায়ের আশা পূর্ণ হলো।
এ দিকে, আশামণিকে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীদের ব্যর্থ হওয়া নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন আশামণির স্বজনসহ স্থানীয়রা।
স্থানীয়দের বক্তব্য, আধুনিক যুগে ফায়ার সার্ভিসের লোকজন একটি শিশুকে উদ্ধার করতে পারছে না, বিষয়টি মর্মান্তিক। এই খালে আমাদের কারও শিশু পড়ে গেলে তো একই ভাগ্য জুটবে কপালে।
তবে খালে প্রচুর ময়লা থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
জানা গেছে, গত রবিবার থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়োগ দিয়ে খালের ময়লা পরিষ্কার ও শিশু উদ্ধারকাজ চালানো হচ্ছিল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ঘটনার পর থেকে বিরতিহীন চেষ্টা চালিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা খালে তল্লাশি চালিয়েছেন। এতে বিন্দুমাত্র অবহেলা করা হয়নি। অবশেষে আশামণিকে উদ্ধার করা গেছে।
প্রসঙ্গত, গত শনিবার বিকালে সঙ্গীদের সঙ্গে খেলতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায় আশামণি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করেন। এরপর পেরিয়ে যায় ছয় দিন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি