বিএনপি নেতা খসরু’র বাসায় পুলিশী তল্লাশি

প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপি নেতা সালেহ আহমদ খসরুর বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশের কোন দায়িত্বশীল সুত্র এ তল্লাশির কথা স্বীকার করেনি। তবে সালেহ আহমদ খসরু এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘কিছুক্ষণ আগে পুলিশ বাসা তল্লাসি করে গেল, বললো তাদের কাছে তথ্য আছে আগামী দিনে শহরে নাশকতা করার নাকি পরিকল্পনা আছে আমাদের! বিশেষ করে শাহিনের,আর আমি আছি নজরদারির উপর! তল্লাসির কাগজ দেখতে চাইলে অফিসার বললো – সিনিয়র মানুষ তাই এখনো ভাল ব্যাবহার করছে, নচেৎ — ব্লা ব্লা ব্লা!
এ কিসের আলামত! শুরুতেই আমরা, না আরও কেউ আছেন!!
সকল বিএনপি নেতাকর্মী সতর্ক থাকুন!’’

সর্বশেষ সংবাদ