সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
বৃহস্পতিকার (৩০ এপ্রিল) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি জানান, পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত একজন এএসআই ও ট্রাফিক পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয়, পদ-পদবীর বিস্তারিত জেনে জানানো হবে।
ডিএমপির এক কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত এএসআই আবদুল খালেক পিওএমে ও কনস্টেবল আশেক মাহমুদ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। এই দুজনের মৃত্যু নিয়ে পুলিশের তিন সদস্য মারা গেলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার কোয়ারেন্টিনে থাকাকালে ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়, পরবর্তীতে মৃত পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয় ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি