সিলেট | |
প্রকাশিত: 11:07 AM, June 28, 2020
প্রভাতবেলা প্রতিবেদক: করোনার সাথে এবার যুক্ত হলো বন্যা। জনজীবনে বাড়ছে শংকা। উদ্বেগ উৎকন্ঠায় সময় পার করছে মানুষ। লাগাতার বৃষ্টি আর পাহাড়ী দেশের অধিকাংশ অঞ্চল প্লাবিত। সিলেটে সুরমা , কুশিয়ারা, মনু, খোয়াইসহ সবকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে বিরামহীন বৃষ্টি হচ্ছে গত ৩দিন থেকে।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবীদ মো সাঈদ আহমদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অতীতে জুনে সিলেটে সাধারণত ৮১৮ মিলিমিটার বৃষ্টি হয়। কিন্তু এবার জুনে এখন পর্যন্ত হয়েছে ৫৫৮ মিলিমিটার।
মাসের বাকি কয়দিন তাই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস আছে। ভারতের মেঘালয় আর আসামের দিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। সেখান থেকে নেমে আসছে ঢল। যা সিলেটে বন্যার মাত্রা চরম হবার শঙ্কা জাগাচ্ছে।

ইতোমধ্যে প্রান্তিক জনপদের বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ীঘর তলিয়ে গেছে। মাছের খামার ও কৃষি জমি ডুবে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে কৃষকরা।
সুনামগঞ্জ শহর ডুবে যাবার শংকা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি উপচে সিলেট শহরের দিকে প্রবাহিত হচ্ছে। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল চলিয়ে তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছেন স্থানীয় দিনমজুর ও দরিদ্র জনগোস্টী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি