সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
আনন্দ ঝর্ণা ডেস্ক: ছিলেন পর্নস্টার। পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে নিজের আসন পাকা করেছেন। একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। তবে তার সিনেমা খুব বেশি ব্যবসাসফল বা লাভের মুখ দেখিনি।
তবু্ও পরিচালকরা হুমড়ি খেয়ে পড়েন সানির দুয়ারে। কারণ একটাই, অ্যাডাল্ট কমেডিয়ান মুভিতে এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে তাকেই মনে করা হয় সবচেয়ে পারফেক্ট অভিনেত্রী।
এর প্রমাণও অবশ্য রেখেছেন নায়িকা। ‘জিসম ২’, ‘এক পেহলি লিলা’, ‘মাস্তিজাদে’ তারই উদাহরণ।
বলিউডে তার প্রধান পরিচয় সেক্স সিম্বল হিসেবে। নানা ফিল্মে সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় তাকে। কিন্তু তিনি পুরোদস্তুর পেশাদার অভিনেত্রী। ফলে নিজের শারীরিক নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিৎ না হয়ে তিনি কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেই রাজি নন। এবং সহ-অভিনেতাটি যতই স্বনামধন্য তারকা হোন না কেন, সানি নিজের এই অভ্যাস থেকে বিন্দুমাত্র সরতে প্রস্তুত নন।
সম্প্রতি একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত খবরে সানির এই অভ্যাসের কথাই ফলাও করে আলোচিত হয়েছে। জানা গেছে, ‘জিসম টু’ সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি জানানোর পরে প্রোডাকশন হাউজকে ইমেল মারফৎ সানি জানিয়েছিলেন, তিনি সহ-অভিনেতা রণদীপ হুডা এবং অরুণোদয় সিংহের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দেখতে চান। আসলে সিনেমায় রণদীপ ও অরুণোদয়ের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা ছিল সানির। তার আগে সানি নিশ্চিৎ হয়ে নিতে চেয়েছিলেন যে, এই দুই বলিউড তারকা কোনওরকম যৌন রোগে আক্রান্ত নন। শেষ পর্যন্ত অবশ্য সেই রিপোর্ট সানিকে দেখানো হয়েছিল কি না, তা সিনেমার প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়নি।
আসলে পশ্চিমী পর্ন দুনিয়ায় এই নিয়ম চালু রয়েছে। সেখানে অভিনেতা-অভিনেত্রীরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে বাধ্যতামূলকভাবে প্রোডাকশন হাউজের কাছে দাখিল করেন ডাক্তারি পরীক্ষার রিপোর্ট। অনেকেই বলছেন, সানি সেই পর্ন-জগতের অভ্যাসেই রণদীপ আর অরুণোদয়ের রক্তের রিপোর্ট চেয়ে বসেছিলেন। তবে তাঁরা সানির এই পেশাদারি মনোভাবকে কুর্নিশ না করেও পারছেন না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি