গোবিন্দগঞ্জ কলেজে মিলন-মিজান সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

ছাতক থেকে সংবাদদাতা ঃ গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন সমর্থিত ছাত্রদলের নেতাকর্মী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান এর কর্মীদের মধ্যে দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

মিলন সমর্থিত একাংশের সভাপতি মতিউর রহমান রুমান এর নেতৃত্বে এবং মিজান সমর্থিত গ্রুপ খলিলুর রহমান ফয়স ও শাব্বির আহমদ সারওয়ারে এর নেতৃত্বে পৃথক অবস্থান নেয়। এক পর্যায়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আমিন ফিলিং ষ্টেশন ভাংচুর করে মিলন গ্রুপের কর্মীরা। পাল্টা ধাওয়া করে মিজান গ্র“পের কর্মীরা স্থানীয় ফরিজা ম্যানশনে মিলন গ্র“পের অফিস ভাংচুর করে। সংঘর্ষের সময় সিলেট, সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানজট সৃষ্টি হয়। সংঘর্ষে আহত হন মিলন গ্র“পের মোল্লা সুমন, আলমগীর, মাহবুবসহ ৮-১০ জন। মিজান গ্র“পে সাদিক, আমির আলীসহ ৪-৫জন। আহতদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন গোবিন্দঞ্জ কৈতুক হাসপাতাল থেকে। বিএনপির দুই গ্র“পের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ছাতক থানা পুলিশ ঘটনাস্থল এসে উভয় গ্র“পের নেতাকর্মীকে শান্ত থাকার পরামর্শ দেন। পরে মিলন গ্র“পের ছাত্রদল নেতা আব্দুল মুমিন কে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জসহ আশপাশের এলাকায় থমথমে বিরাজ করছে।
ছাতক থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, দুই গ্র“পের লোকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়ায়েন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ