বিশ্বনাথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 7:44 PM, August 9, 2016

সংবাদদাতা, বিশ্বনাথ:  বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সফিউল ইসলাম বারিক (৪৫) নামক ওই ব্যক্তি লামাকাজি ইউনিয়নের মোল্লারগাঁওয়ের সামছুন নুরের ছেলে। মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সফিউল ইসলাম বারিক। একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-থ-১৪৭৪) বারিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ আবদুল হাই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ