সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
সংবাদদাতা, বরিশাল: বরিশালের উজিরপুরে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের পর সেই চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়া ও চাঁদা আদায়ের অভিযোগে উজিরপুর মডেল থানা পুলিশ ধর্ষক ও তার সহযোগী এক যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ওই স্কুল ছাত্রীকে ধর্ষনের ভিডিও চিত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা হস্তিশুন্ড গ্রামের দিনমজুর মোক্তার হাওলাদার বাদী হয়ে বরাকোঠা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতিসহ ৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে এস.আই হেমায়েত উদ্দিন সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ মাদার্শি গ্রামের সুলতান হাওলাদারের পূত্র ধর্ষক মিজানুর রহমান (২০), তার সহযোগী সাকরাল গ্রামের সামসুল হক হাওলাদারের পূত্র রুমান হোসেন (২৫) ও সামসুল ইসলামের পুত্র বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফয়েজ আহাম্মেদ (৪০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, উপজেলার মাদার্শি গ্রামের মিজানুর রহমান গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার সময় হস্তিশুন্ড গ্রামের ওই স্কুল ছাত্রীকে অপহরন করে সাকরালের চর এলাকার একটি হোগল ক্ষেতে নিয়ে তাকে ধর্ষন করে এবং মোবাইলে সেই দৃশ্য ভিডিও ধারন করে। এ সময় তার ৩ সহযোগী ওই এলাকার রুমান, ফয়েজ ও আনিস ওই ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ওই ছাত্রীকে তারা মারধর করে ও বিভিন্ন ধরনের নগ্ন ভিডিও ধারন করে। কিছুদিন পরে ধর্ষকসহ ৪ সহযোগীরা সেই ধর্ষনের চিত্র এবং বিভিন্ন নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ওই স্কুল ছাত্রীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। মান সম্মানের ভয়ে ওই অসহায় পরিবারটি ৪ লম্পট ও ব্লাকমেইলারদের ২০ হাজার টাকা চাঁদা দেয়। পুরো টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষনের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর ধষনের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তার পিতা মোক্তার লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষকসহ ওই ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে। ওই স্কুল ছাত্রীকে বরিশাল শেবাচিম’র ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে। স্কুল ছাত্রীর পিতা মোক্তার হোসেন জানিয়েছেন, আমার মেয়েকে অপহরন করে ওই এলাকায় নিয়ে নির্যাতন করে তা ভিডিও করে ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা আদায় করেছে গ্রেফতারকৃতরা। আমি মান সম্মানের ভয়ে এতদিন মামলা করিনি। ইন্টারনেটে ছেড়ে দেয়ার পর মামলা করতে বাধ্য হয়েছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি