সিলেট | |
প্রকাশিত: 9:32 PM, November 3, 2021
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি। গত ৯মাসে ১৭৩ দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং আহত হয়েছেন ২২২ জন। সড়ক দুর্ঘটনার ৮০ শতাংশই ঘটে ভোর বেলায়। সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি♦
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড উপজেলার ৩৮ কিলোমিটার এলাকায় ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। এতে প্রান হারানোর পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য মতে গত ৯ মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড অংশে ছোট বড় ১৭৩টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছে ৩৮ জন । এ ছাড়া আহত হয়েছে ২২২ জন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে পথচারীদের সড়ক পারাপারে উদাসীনতা, চালকদের বিশ্রামের অভাব, ইউটার্ণে অনিয়ত্রিতভাবে গাড়ী ঘুরানো, যত্রতত্র গাড়ী পার্কিং , উল্টো পথে গাড়ী চালানোসহ বিভিন্ন কারণে এ দুর্ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায় মহাসড়কের সীতাকুন্ড অংশে সংঘটিত সড়ক দুর্ঘটনার ৮০ শতাংশ ঘটেছে ভোরে। দীর্ঘ সময় গাড়ী চালানোর কারণে চালকদের চোখে ঘুম থাকে। এ ছাড়া সহকারীকে দিয়ে গাড়ী চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
সীতাকুন্ডে ১৭ টি স্থানে সবচেয়ে বেশী সড়ক দুর্ঘটনা হয়। স্থানগুলো হল সীতাকুন্ডের বড় দারগারহাট, ছোট দারগারহাট, শেখ পাড়া ইউটার্ন, সীতাকুন্ড উত্তর বাইপাস, দক্ষিণ বাইপাস, উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, শুকলালহাট, বারবকুন্ড বাজার, চারাল কান্দি ইউটার্ন , বাশবাড়ীয়া বাজার, সুলতানা মন্দির, ছোট কুমিরা, রয়েল গেইট, জোড়ামতল, বারআউলিয়া, শীতলপুর, মাদামবিবিরহাট, ফৌজদারহাট- বন্দর সড়কের সংযোগস্থল।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম দুলাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধারে প্রতিনিয়ত তাদের হিমশিম খেতে হয়। মহাসড়কে গুরুত্বপূর্ণ প্রতিটি ইউটার্নে ট্রাফিক পুলিশ রাখা ও অসতর্কভাবে পথচারী পারাপার বন্ধ করা গেলে দুর্ঘটনা অর্ধেকে নেমে আসবে। কুমিরা হাইওযয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আমির ফারুক বলেন, মহাসড়কের সীতাকুুন্ড অংশে ৯ মাসে সংগঠিত সড়ক দুর্ঘটনায় ৮০ শতাংশ দুর্ঘটনা ভোরে ঘটেছে। এ সময় চালকের চোখে তন্দ্রা থাকে। এ ছাড়া বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে এ সব দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনা রোধে চালক ও মালিক পক্ষকে কাউন্সিলিং এর পাশাপাশি চলকের আসনে সহকারী, ইউটারনে গাড়ী দাড় করিয়ে রাখা ও উল্টো পথে গাড়ী চালানোর অপরাধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে বলে জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি