রাজনগরে অটোরিকশা – কার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

রাজু আহমদ, জুড়ী: এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ২জন।

ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার মহলাল এলাকায়।

মঙ্গলবার (১নভেম্বর) সকাল অানুমানিক ৯টায়, জুড়ী থেকে মৌলভীবাজার যাওয়ার পথে রাজনগর মহলাল এলাকায়, অটোরিকশা ( সিএনজি) ও কার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই  চালকসহ ৩ জনের মুত্যু হয়েছে, অাহত হয়েছেন ২জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জুড়ী আইডিয়াল প্রিন্টার্স এর স্বত্বাধিকারী সাইফুর রহমানের ভাই অটোরিকশা চালক ( সিএনজি)  চালক শাহীন। বাকি নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঘটনাস্থল ঘুরে আসা সাংবাদিক ইমরান আহমদ জানান,মৌলভীবাজার সদর হাসপাতালে নেবার পর আহতদের মধ্যে ৩ জন মারা যান বলে তিনি শুনেছেন।এদের মধ্যে অটোরিকশা চালক  ছাড়া অপর ২ জন হলেন, রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামের মৃত দুরুদ মিয়ার পুত্র আজাদ মিয়া(৩৫), আলম মিয়া (২৮)। ঘটনাস্থলে থাকা রাজনগর থানার এস আই উত্তম  জানান,আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন  জবানবন্দি নিতে আদালতে ফরহাদ মজহার

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ