প্রবাসী কালাম আজাদ ছোটন সংবর্ধিত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

ইজাজুল হক ইজাজ : বিশিষ্ট কম্যুনিটি ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী কবি আবুল কালাম আজাদ ছোটন কে সংবর্ধনা প্রদান করেছে নবীগঞ্জ কল্যাণ সমিতি। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হৃদ্মিক ভালোবাসায় আবুল কালাম আজাদ ছোটনকে সিক্ত করেন নবীগঞ্জ কল্যাণ সমিতির সদস্যরা।
কবি আবুল কালাম আজা ছোটনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা কবি কালাম আজাদের বর্ণিল কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, আবুল কালাম আজাদ ছোটন আমাদের গর্ব। তিনি এ মাটির সন্তান। দেশ মাতৃকার মমতায় তিনি উন্নত বিশে^ও আয়েশী জীবন ছেড়ে আমাদেও কাছে চলে এসেছেন। তিনি নাড়ির টানেই দেশে আসেন। দেশ ও মানুষের কল্যাণকর কিছু করাই তার ব্রত। বক্তারা কবি আবুল কালাম আজাদেও সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও জীবনের আরো সফলতা কামনা করেন।
সোমবার দুপুরে শাপলাবাগস্থ তাঁর নিজ বাসায় সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ কল্যাণ সমিতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল,নবীগঞ্জ যুক্তরাজ্য এডুকেশন ট্র্যাস্টের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ৃম,ভাইস চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান, সাবেক ট্রেজারার ক্বারী আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সল চৌধুরী, কোষাধ্যক্ষ মো.আবু ইউসুফ,বয়েত উল্লাহ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, টিপু আহমদ প্রমুখ।
কবি সাহিত্যিক ও লেখক আবুল কালাম আজাদ ছোটন নবীগঞ্জ যুক্তরাজ্য এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন, ফাউন্ডার চেয়ারম্যান বাদশা মিয়া ফাউন্ডেশন সহ বহু সংগঠনের সাথে সম্পৃক্ত।

সর্বশেষ সংবাদ