বাংলাদেশ স্ট্যার্ন্ডাডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোক্তা পর্যায়ে সচেতনতা সৃষ্ঠি, ভোক্তাদের সক্ষমতা সৃষ্ঠি, রাষ্ট্রীয় মান সংস্থা বিএসটিআই-এর সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান নিয়ে ভোগান্তি নিরসনে একযোগে কাজ করার ঐকমত্য পোষন করা হয়। বিএসটিআই এর নবনিযুক্ত মহাপরিচালক সাইফুল হাসিব এর সভাপতিত্বে সভায় ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, কেন্দ্রিয় কর্মসুচি সমন্বযকারী আহমেদ একরাম উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, কুমিল্লা জেলা সভাপতি আলী হাজারী, চট্টগ্রাম নগর যুগ্ম সম্পাদক এ এম তৌহিদুল ইসলাম, বিএসটিআই এর উপ-পরিচালক নুরুল আমিন, প্রকৌশলী ইসহাক আলী, কো-অর্ডিনেশন অফিসার লুৎফর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।
গত ৯ জানুয়ারি তেজগাঁওস্থ মান ভবনে বিএসটিআই- ক্যাব এর যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ক্যাব নেতৃবৃন্দ বলেন সমগ্র দেশ্য মানহীন, অবৈধ, নকল খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার সয়লাব হলেও বিএসটিআই এর নজরদারির অভাবে এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিএসটিআই মহাপরিচালক সাইফুল হাসিব বিএসটিআই-এর লোকবল ও অন্যান্য সক্ষমতার অভাবে অনেক কার্যক্রম ঠিকমতো করা যাচ্ছে না বলে মত প্রকাশ করে লোকবলের ঘাটতি মোকাবেলায় সরকারের নানা উদ্যোগের উল্লেখ করে দ্রুত এ সমস্যার সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি