সিলেট | |
প্রকাশিত: 11:39 AM, January 13, 2017
২১৭ রানের রাজকীয় ইনিংস খেললেন সাকিব আল হাসান। গড়ে গেলেন অনেক রেকর্ড। আউট মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড়রাও হাত মিলিয়ে অভিভাদন জানালেন তাকে। এ অন্যরকম প্রাপ্তি, অন্যরকম উচ্চতা।
সাকিবের ডাবল সেঞ্চুরির পর একটু আবেগি হয়ে উঠেন মুশফিক। তাই পারলেন না আরেকটি রেকর্ড স্পর্শ করতে। ১৫৯ রানেই থেমে যায় মুশফিকের ইনিংস।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহীম আর তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সাকিব।
এর আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সাদা পোশাকে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছিলেন। ২০১৫ সালের এপ্রিলে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংস উপহার দেন দেশসেরা ওপেনার তামিম।
সাব্বির রহমান আর মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ে ছন্দ পাচ্ছেননা। মিরাজ আউট হয়ে যান কিছু বুঝে উঠার আগে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৪২।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি