বিশ্বনথে ফুটবল খেলার পুরস্কার বিতরণ

প্রকাশিত: 2:33 PM, May 22, 2017

বিশ্বনথে ফুটবল খেলার পুরস্কার বিতরণ

বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বিশ্বনাথ ফুটবল চ্যাম্পিন ট্রফির ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ বিশ্বনাথের বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লাল-সবুজ আলমপুরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় শাহজাহান স্পোটিং ক্লাব দক্ষিণ বিশ্বনাথ ।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেরা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, খজাঞ্জি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস ও অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। খেলার উদ্বোধন করেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।
ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর ও মো. আক্তার হোসেনের যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ১ম পুরস্কার দাতা ফজর আলী, শাহনেওয়াজ মেম্বার, হেরাল মিয়া মেম্বার, শায়েকুর রহমান মেম্বার, হিরন মিয়া মেম্বার, সাদেক আলী জুয়েল, কাউসার আহমদ, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞাপ্ত

সর্বশেষ সংবাদ