সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
হেলাল আহমদ,ছাতক : সুনামগঞ্জের ছাতকে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কওমী মাদরাসা ও ফুলতলী পীরসাহেবের অনুসারীদের মধ্যে ৪ঘন্টাব্যাপী সংঘর্ষে ২জন নিহত ও দু’শতাধিক আহত ও হয়েছে ।
নিহত দু’জনের একজন যুবলীগ নেতা । তাঁর নাম বাবুল (৪০)। তিনি ফুলতলী অনুসারী। তিনি শহরের বাগবাড়ি (ইটখলা) এলাকার আব্দুল জব্বারের পুত্র । অপর নিহতের নাম রুবেল (৩৪) । তিনি কওমীপন্থী।তিনি গনেশপুর গ্রামের আজাদ মিয়ার পুত্র।
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ১০রাউন্ড কাঁদানে গ্যাসও ৩০রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মাহফিলের প্যান্ডেল, মঞ্চও চেয়ার ভাংচুর করা হয়। গুরুতর আহত ইমরান (২৮), সাজুর (১৪), ফজলু মিয়া (৪০), মোস্তফা কামাল (২০), এসআই সুহেল রানা (৩৩), লাহিন (৪০) সহ ২০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক ও কৈতক হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় কওমীপন্থী আলেমদের উদ্যোগে ছাতক খাদিমুল ইসলাম পরিষদ শহরের মহসিন ফিল্ডে (হাইস্কুল মাঠ) ২৬ফেব্রুয়ারি রোববার থেকে ৩দিনব্যাপী তাফসিরুল ক্বোরআন মাহফিলের আয়োজন করা হয়। প্রথম দিনের ওয়াজ চলাকালে মাঠ সংলগ্ন জালালিয়া আলিম মাদরাসা কতৃপক্ষ মাহফিলে বাঁধা প্রদান করেন। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শানে রিসালত সম্মেলনের একটি ব্যানার কওমীপন্থী আলেম আয়োজিত জাউয়া এলাকার একটি ওয়াজ মাহফিলে টানাতে বাঁধা দেয়। এনিয়ে গত রোববার রাতেই উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ছাতক জালালিয়া আলিম মাদরাসায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করে দেন।
২৭ ফেবরুয়ারী সোমবার দুপুরে তালামীযে ইসলামিয়ার ব্যানারে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের শানে রিসালত সম্মেলন সফলের লক্ষ্যে ছাতক শহরে একটি মিছিল বের করে। মিছিলটি জালালিয়া মাদ্রাসায় প্রবেশকালে মাদ্রাসার সামনের মাঠে খাদিমুল ইসলাম পরিষদের মাহফিল লক্ষ্য করে মিছিল থেকে কয়েকটি ঢিল ছুঁড়া হয়। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ইট-পাটকেল, রড ও পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাহফিলের প্যান্ডেল, মঞ্চ ও চেয়ার ভাংচুর করা হয়। মাহফিলের পক্ষে গনেশপুর ও অপরপক্ষে বাগবাড়ি এবং মুক্তিরগাঁওসহ বিভিন্ন গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেয়। এব্যাপারে সরকারি আলেমদের পক্ষে জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ জানান, প্রতিপক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা ও ভাংচুর করেছে। তাদের হামলা থেকে আত্মরক্ষা করতে গিয়ে ইট-পাটকেল ছুড়া হয়েছে। এদিকে কওমীপন্থী আলেম মাওলানা ফজলুর রহমান জানান, ছাতক খাদিমুল ইসলাম পরিষদের তাফসির মাহফিল পন্ড করতে পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা প্যান্ডালে হামলা ও ভাংচুর করে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও ছাতক এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও ব্যবসা-বানিজ্য বন্ধ রয়েছে। সংঘর্ষ চলাকালে ৪ঘন্টা সারাদেশের সাথে ছাতকের যান চলাচল বন্ধ ছিল|

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি