সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
০৫ মার্চ রোববার যুক্তিতর্ক শেষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন ৮ মার্চ।
আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তিতর্কের সময় মামলার একমাত্র আসামি শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলম আদালতে উপস্থিত ছিলেন।
এরপর ১৫ ডিসেম্বর বদরুলকে সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে হাজির করা হয়। এদিন সাক্ষ্য দেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএম রেজাউস সাত্তার।
২৪ ফেব্রুয়ারি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন নার্গিস। সেখান থেকে বেলা ২টায় বাড়িতে পৌঁছান। ২৬ ফেব্রুয়ারি সিলেট মহানগর মুখ্য হাকিম বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতের সাক্ষ্য দেন খাদিজা বেগম নার্গিস।
বুধবার (০১ মার্চ) রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরিবর্তন করে মামলাটি মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে পাঠানো হয়। এদিন মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো আলোচিত খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৫ মার্চ দিন ধার্য্য ছিল। শুনানি শেষে আদালতের বিচারক মহানগর আদালতে মামলাটি পাঠানোর নির্দেশনা দেন।
হামলার পর বর্বর হামলার ভিডিও আকারে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে দেশে বিদেশে তোলপাড় শুর হয়। বদরুলের বিচার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
অপরদিকে, গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এখনও তার চিকিৎসা হয় চলে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি