সিলেট | |
প্রকাশিত: 3:37 PM, April 12, 2017
আব্দুস সালাম, বিশ্বনাথ: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লন্ডন প্রবাসীদের অর্থায়নে রামপাশা ইউনিয়নের বন্যাকবলিত ও অসহায় ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হেসেন। গতকাল সোমবার চন্দ্রোদয়. গুচ্ছগ্রাম, আশ্রয়ন-প্রকল্প, টেপিগঞ্জ, শান্তিপুর, শেখপাড়া, গুড়াইল, কোনাউরাসহ বিভিন্ন গ্রামে গ্রামে নৌকা যুগে গিয়ে ওই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
আ’লীগ নেতা ও রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে গুচ্ছগ্রামে ত্রাণ বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার, সমাজসেবক ছায়াদ খান, কবিরুল ইসলাম, বকুল মিয়া, দুদু মিয়া, ফখর উদ্দিন, ছানাউর রহমান, সেলিম আহমদ, দুদু মিয়া, আরব শাহ ও কাওছার আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি