সিলেট | |
প্রকাশিত: 8:20 PM, April 4, 2017
মাঠে ময়দানে ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত এই সংস্করণে দুহাত ভরে দিয়েছেন দলকে। আর তিনিই কিনা বললেন, নবীনদের জায়গা করে দিতেই আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না।
টি-টোয়েন্টি থেকে অবসরের বিষয়টি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
মঙ্গলবার শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির টসের সময় এমন আলোচনা হচ্ছিলো। এরপরই সবাইকে চমকে দিলেন মাশরাফি বিন মুর্তজা। জানিয়ে দিলেন, এটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ! এর পর তার ফেসবুকেও দেখতে পাওয়া যায় একই বার্তা।
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়ন্টিকে বিদায় জানাচ্ছেন মাশরাফি। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিই হবে তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত, টসের সময় জানালেন মাশরাফি।
২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফি। সেই থেকে এই ম্যাচ পর্যন্ত খেলেছেন বাংলাদেশের ৬৬ টি-টোয়েন্টির ৫৩টিতেই। নিয়েছেন দেশের তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট।
মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। শেষ ম্যাচের আগ পর্যন্ত জয় ৯টি।
টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন বাংলাদেশ অধিনায়ক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি