“বিএনপি কী চায় তারেক রহমান দেশে ফিরে আসুন ?”

প্রকাশিত: 3:10 PM, May 3, 2018

“বিএনপি কী চায় তারেক রহমান দেশে ফিরে আসুন ?”
প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপি নেতারা নিজেরাই নিজেদের একে অপরকে সরকারের এজেন্ট ভেবে সন্দেহ করেন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

‘আর বিএনপি কী চায় তারেক রহমান দেশে ফিরে আসুন? বিএনপির সব নেতারা কী তা চান? তাদের গডফাদাররা এক একজন একেক রকম। সিনিয়র নেতারা আরেক রকম। বিএনপি নেতারা একে অপরকে সরকারের এজেন্ট ওবায়দুল বলেন কাদের । তারা নিজেরাই তো ঠিক নেই। তারেক রহমানের প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে। সেটা সবারই জানে।‘

 

বৃহস্পতিবার (০৩ মে) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বিষয়াবলী নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান বিদেশে পলাতক থাকায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে সরকারের একটা তাগিদ থাকে। সেটাই সরকার করছে।  দ্রুতই সবকিছু হবে।’

 

আরও পড়ুন  চট্রগ্রামে ওবায়েদুল্লাহসহ ২ শতাধিক জামায়াত নেতাকর্মী আটক

আসন্ন নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে  ওবায়দুল কাদের বলেন,  এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে চাওয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। আমাদের এবার আপাতত সেই চিন্তা-ভাবনা নেই।‘

 

বিএনপির নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে বিএনপি করার চেষ্টায় আগুন দিয়ে সারাদেশে তাণ্ডব সৃষ্টি করেছে বিএনপির। মানুষ পুড়িয়ে মেরেছে।  সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে।  ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলেছে। হাজার হাজার গাছ কেটেছে। তাতে কী গণতন্ত্র রক্ষা করতে পেরেছে।  হয়েছে ? নাকি নির্বাচন ঠেকানো গেছে? নির্বাচন হয়েছে। এবারও তা পারবেনা। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে গেলে বাংলাদেশের মানুষ সাড়া দেবে না।‘

সর্বশেষ সংবাদ