সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ লন্ডনের টাওয়ার হ্যামলেটসের দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের সিলেট লেখক ফোরামের উপদেষ্টা চার্টার্ট একাউন্টেন্ট মো. আয়াছ মিয়া।
আয়াছ মিয়া’র এই সাফল্যে ভাসছে সিলেট ও বিশ্বনাথ এলাকাবাসী।
আন্তরিক অভিনন্দন বার্তা আসছে। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক কবি মোঃ ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদ হক, প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান প্রমূখ।
মো. আয়াছ মিয়াসহ সিলেট এবং বিশ্বনাথের নব নির্বাচিত সকল কাউন্সিলরদেরও অভিনন্দন জানান এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। কাউন্সিলররা সম্মিলিতভাবে বাংলাদেশের সম্মান বৃদ্ধি ও বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার অনুরোধ জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি