সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ বিএনপি-জামায়াতকে শোকের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ, না হলে বুঝবো তারা পাকিস্তানের মতই মিথ্যাচার আর গুজব রটানো ও ইতিহাসকে বিকৃত করছে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এবং জামায়াত জঙ্গিরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না, ওরা দিনে দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
শনিবার (১১ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারা ডাকবাংলো চত্বরে তিনদিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধনে তিনি এসব কথা বলেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
তথ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনে বিএনপি-জামায়াত চক্ররা ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই তাদের গাত্রদাহ, মনের জ্বালা।
ছাত্র আন্দোলনের সব দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করছে। সুতরাং ছাত্রছাত্রীদের মাধ্যমে কোনো পরিস্থিতিতেই জল ঘোলা করতে পারবে না তারা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, সাংবাদিকের দাবির সঙ্গে সরকার একমত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন সাজা দেয়া হবে’। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার উল্লেখ করে তিনি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা সোহেল মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি