আমাদের সম্পর্ক ছিল, আছে এবং থাকবে -মমতা

প্রকাশিত: 3:09 PM, May 25, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশ-ভারত দুই দেশের মধুর সম্পর্ক বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  বাংলাদেশ-ভারত দুই দেশের মধুর সম্পর্ক সম্পর্ক সেই ১৯৭১ থেকেই।

বঙ্গবন্ধুর সময় থেকে গভীর সম্পর্ক। দুই দেশের সম্পর্ক এগিয়েছে অনেটাই । আরও সামনে এগিয়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  বলেন, ‘ প্রতিবেশী বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ছিল। আছে এবং থাকবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমাদের দু’দেশের সম্পর্কে অনেক জল গড়াবে। সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করছি একসঙ্গে । আমরা এক হয়েই থাকবো। কাজ করে যাবো’।

দু’দেশের সম্পর্ক ধরে রাখায় নজরুল-রবীন্দ্রনাথ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বভারতী বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ধরে রাখায় ভূমিকা রাখছে।

এদিকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে দুদিনের সফরে কলকাতায় পৌছান।

বিশ্বভারতীর বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশে বাংলাদেশ প্রধানমন্ত্রী ও উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নাম উল্লেখ করে বলেন, ‘নজরুল রবীন্দ্রনাথ ছিলেন একই বৃন্তের দু’টি ফুল। রবীন্দ্র-নজরুল বাংলাদেশ ও ভারতের।’

আরও পড়ুন  সমবায় থেকে যেন প্রত্যেকে লাভবান হয়: প্রধানমন্ত্রী

নজরুলের নামে বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, তীর্থস্থান নির্মাণ করা হয়েছে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ভবন গড়ার পরিকল্পনার কথা জানান পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী।

সর্বশেষ সংবাদ