সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণকে ভারতের ডেপুটি জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার ভারতের মন্ত্রিসভার নিয়াগ সংক্রান্ত কমিটি (এসিসি) এই পদে দুই বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করে।
শরণ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।
তিনি ২০১৫ সালের ডিসেম্বর মাসে ঢাকা থেকে বিদায় নিয়ে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।
পঙ্কজ শরণ ১৯৮২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন।
গত বছর তাকে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি