শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: 1:07 PM, November 17, 2026

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

প্রভাতবেলা প্রতিবেদক::

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিন সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল চান। এ সময় রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গতকাল একদিনেই শুনানি শেষ করে রাষ্ট্র ও আসামিপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত।

আরও পড়ুন  সিলেটে ডিবি পরিচয়ে অপহরণ: অপহৃত উদ্ধার, আটক ৪

প্রসঙ্গত, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায় গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিল’ নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ