সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।
টসে হেরে ব্যাট করতে নেমে আফগানরা আক্রমণাত্মক ব্যাটিং করে। টি-টোয়েন্টি ম্যাচে ১৬৭ রান তুলে নেয় ৮ উইকেট হারিয়ে। মোহাম্মদ শাহজাদ ও উসমান গনির দৃঢ়তায় বাংলাদেশকে কঠিন টার্গেট দিতে সক্ষম হয় স্বাগতিকরা ।
উভয়ের পাটনারশীপ ৬২ রানের। ওপেনিং জুটিতে সাজাদ ৪০ ও উসমান করেন ২৬ রান। এই জুটি ভেঙ্গে দেন পেস বোলার রুবেল হোসেন। রুবেলের বলে ক্লিন বোল্ড আউট হয়ে ফিরে যান উসমান।
শাহজাদকে ফেরান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ৮৬ রানে।
বাংলাদেশ শেষ পাঁচ ওভারে দিয়েছে ৭১ রান। উইকেট নিয়েছে ৪টি।
ইনিংসের শেষ ওভারে আবুল হাসান রাজু বেহিসাবী রান দিয়েছেন। এক ওভারেপর পর দুটি ছক্কা হাকান সফিকউল্লাহ। পরের লো ফুল টস বলে বোল্ড আউট হয়ে ফিরে যান। শেষ ওভারে দিয়েছেন রাজু ১৯ রান। উইকেট নিয়েছেন দুইটি।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু ম্যাচটি মাথে গড়ায়।
খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও চ্যানেল আই।
তিন ম্যাচের এই সিরিজে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার, ৫ জুন। মাঝে একদিন পর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন।
তিনটি ম্যাচই একই সময়ে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি