সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মরদেহ রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকার রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে যখন তার মরদেহ উদ্ধার করা হয়, সে সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এটি হত্যা না দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লাশ সুরতহালের জন্য রেলওয়ে পুলিশ থানা, কমলাপুরে রাখা হয়েছে।
সুমন জাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন।
সুমন জাহিদ বেসরকারি ব্যাংক দ্য ফারমার্স ব্যাংকে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল, চ্যানেল নাইনে’র সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট ছিলেন।
যুদ্ধাপারাধীদের বিচারের দাবিতে রাজপথেও সোচ্চার ছিলেন শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি