সিলেট | |
প্রকাশিত: 10:35 PM, June 28, 2018
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রেজাউল (আনুমানিক ৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবগঞ্জ-কানসাট মহাসড়কে পুকুরিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রেজাউল শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের তফজুল হকের ছেলে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু শাহদাৎ মাহফুজ রিগ্যান লাশ বহনকারী ভ্যানচালক রবিউলের বরাত দিয়ে জানান, রাতে ওই মহাসড়কের পুকুরিয়া এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুত্বর আহত হন পথচারী রেজাউল।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি