সিলেট | |
প্রকাশিত: 1:59 PM, July 27, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পিযুষ কান্তি দে ঘুড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে ওয়ার্ড এলাকার কুয়ারপাড়, ইঙুলাল রোড সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এসময় তিনি ঘুড়ি মার্কা প্রতীককে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর প্রতি ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, যুবলীগ নেতা সুজিত দাস, সিলেট জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি দিলোয়ার হুসেন দিলু, সাংগঠনিক সম্পাদক বাপ্পা পাল, সিলেট মহানগর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড এর যুগ্ম সাধারণ সম্পাদক র“হিত দেব, যুবলীগ নেতা পান্না মিয়া, ছাত্রলীগ নেতা বাপ্পা পাল প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি