ঘুড়ি মার্কার গণসংযোগে শফিউল আলম নাদেল

প্রকাশিত: 1:59 PM, July 27, 2018

 প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পিযুষ কান্তি দে ঘুড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

 

বৃহস্পতিবার (২৬ জুলাই)  রাতে ওয়ার্ড এলাকার কুয়ারপাড়, ইঙুলাল রোড সহ বিভিন্ন পাড়া-মহল্লায়  এসময় তিনি ঘুড়ি মার্কা প্রতীককে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর প্রতি ভোট প্রার্থনা করেন।

 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, যুবলীগ নেতা সুজিত দাস, সিলেট জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি দিলোয়ার হুসেন দিলু, সাংগঠনিক সম্পাদক বাপ্পা পাল, সিলেট মহানগর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড এর যুগ্ম সাধারণ সম্পাদক র“হিত দেব, যুবলীগ নেতা পান্না মিয়া, ছাত্রলীগ নেতা বাপ্পা পাল প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ