পুণ্যভূমি সিলেটে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

পুণ্যভূমি সিলেটে বাংলাদেশ ক্রিকেট দল

মাঠে ময়দানে প্রতিবেদকঃ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল এখন নির্ভার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের সিরিজ জিতে টাইগাররা আছে খোশ মেজাজে। সামনে দীর্ঘ পরিসরের ম্যাচ। ওয়ানডে সিরিজ জয়ের পর আসিছে টেস্ট সিরিজ।

 

ঢাকা চট্টগ্রাম হয়ে টাইগাররা এখন পুণ্যভূমি সিলেটে। ওয়ানডে সিরিজ শেষে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৩ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ জয়ের আশায় বাংলাদেশ দল এখন সিলেটে।

শনিবার (২৭ অক্টোবর) ) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।

 

এরপর একই বিমানে ঢাকা থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে উড়াল দিয়ে দুপুর ১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা। দলের সদস্য ছিলেন মাত্র ছয় ক্রিকেটার।

 

এদিকে শুক্রবার ওয়ানডে সিরিজের তৃতীয় সৌম্য সরকার ও ইমরুল কায়েসের  জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ  ৭ উইকেটে হারায় জিম্বাবুয়েকে।  সিরিজে  টানা তিন ম্যাচ হেরে সফরকারী জিম্বাবুয়ে হতাশায় ডুবেছে।  ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।

আরও পড়ুন  বিশ্বকাপ ফুটবলে রাশিয়ার কাছে লড়াই দেখতে চান ভ্লদিমির পুতিন

 

দীর্ঘ বছর টেষ্ট আঙ্গিনা থেকে নির্বাসিত ছিল জিম্বাবুয়ে। এ সময় বাংলাদেশ আর জিম্বাবুয়ে লড়াই হতো । সময় বদলেছে। জিম্বাবুয়ে বড় দৈর্ঘ্যের ম্যাচে ফিরেছে। আর বাংলাদেশ এগিয়ে গেছে অনেকটা দূর। উভয় দলের মাঝে ব্যবধান অনেক।

টাইগাররা নিজেদের নিয়ে আশাবাদী। স্বপ্ন দেখছে টেষ্ট সিরিজ জয়ের।

 

এদিকে জিম্বাবুয়েকে ছাড়াই সিলেট পৌঁছে গেছে দলের আংশিক অংশ। বাকিদের চলে আসার কথা রয়েছে রোবরাব।

 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল তারা বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ