সিলেট | |
প্রকাশিত: 12:06 PM, March 12, 2019
প্রভাতবেলা প্রতিবেদক: এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবি তুলেছে ক্ষমতাসীন দল সমর্থিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংগঠনটি আজ (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে।
সেসময় সংগঠনটির নেতা-কর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের কাছে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। তারা নির্বাচনটিকে একটি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে স্লোগান দেয় এবং পুনর্নির্বাচনের দাবি সম্বলিত ব্যানার বহন করে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, নীলক্ষেত মোড়ে টায়ার জ্বালানো রয়েছে। সেখানে রাস্তা বন্ধ করে যানচলাচল আটকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে মূল সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন কোটাসংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি