“ইউনুসের বাড়ী ও প্রতিষ্ঠানে আগুনে খারাপ লাগেনা”

প্রকাশিত: 1:27 AM, November 22, 2026

“ইউনুসের  বাড়ী ও প্রতিষ্ঠানে আগুনে খারাপ লাগেনা”

ফ্যাসিবাদ বিরোধী সাহসী কলমযোদ্ধা, বৃটেন প্রবাসী সাংবাদিক অলিউল্লাহ নোমান। তাঁর ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন ড. ইউনুসের বাড়ী ও গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবরে তাঁর খারাপ লাগেনা।

কেন লিখলেন এমন কথা? কেন তাঁর খারাপ লাগেনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের বাড়ী ও প্রতিষ্ঠান পুড়ানোর ঘটনায় কেন তাঁর খারাপ লাগেনা?

অলিউল্লাহ নোমান এর পোস্ট টি পড়ে নিলেই বুঝে নেয়া যায় এর অন্তর্নিহিত কারণ।

” ড ইউনুসের বাড়ি ও গ্রামীন ব‍্যাংকের অনেক গুলো শাখায় আগুনের খবর দেখলাম। সব গুলো খবর সঠিক হলেও আমার কেন যেন খারাপ লাগে না! যদিও সম্পদের ক্ষতিসাধন, আগুন 🔥 সন্ত্রাস বা যে কোন রকমের সন্ত্রাসী কার্যকলাপের আমি চরম বিরোধিতা করি। সেটা যে বা যারাই করুক না কেন!

এখন আপনারা প্রশ্ন করবেন তাহলে ড. ইউনুসের বাড়ি 🏠 এবং গ্রামীণ ব‍্যাংকে আগুনের পর খারাপ লাগে না কেন!
আমার উত্তর হল—-
১। বর্তমান এই পরিস্থিতি তৈরির বীজ বপন করে গেছেন ড. ইউনুস নিজে।

বলবেন কিভাবে?
উত্তর হল-
১। একটা বিপ্লবের মাধ্যমে বিশেষ করে ছাত্ররা তাকে দায়িত্বে বসিয়েছিলেন। তিনি এ বিপ্লবের সাথে সরাসরি বা নেপথ্যে কোন অবস্থায় সম্পৃক্ত ছিলেন না।
একজন যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তাকে বসানো হয়েছিল।
বসে তিনি কি করলেন-
দুই/একজন ব‍্যতিক্রম ছাডা কতগুলো অপদার্থ মার্কা উপদেষ্টা নিয়োগ দিলেন। যাদেরকে ফ‍্যাসিবাদের যন্ত্রণা ভোগ করতে হয়নি। দুই/একজন ছাড়া কারো বিপ্লবের সাথে তারা কোন বিষয়ে তেমন সম্পৃক্ত ছিলেন না।

বিপ্লবোত্তর সরকারের সবচেয়ে বড় মাান্ডেট হচ্ছে সর্বস্তরের মানুষের সমর্থন। সেটা পেয়েছিলেন। ‍‍যেমন-বিপ্লবের পরপরই সচিবালয়ের সামনে আনসার বিদ্রোহ হয়েছিল। সচিবালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী এমন কি উপদেষ্টারা পর্যন্ত বের হতে পারছিলেন না। সেদিন আমি প্রথম ঢাকা যাই ১২ বছর পর।
আওয়ামী লীগের নেতাকর্মীরাও গোপনে সচিবালয়ের আশেপাশে অবস্থান নেয়। প্রেসক্লাবে সেদিন আওয়ামী সাংবাদিকরাও ছিলেন ফুরফুরে মেজাজে। কিন্তু সন্ধ্যার পর চোখের সামনে দেখলাম সেনা সদস্যদের একটি দল আসছেন। পেছনে হাজারো ছাত্র বিক্ষোভ নিয়ে প্রেসক্লাবের সামনে আসে। এতেই এক ধাওয়ায় আনসারদের দৌড়ানি দেখলাম। অনেক পোশাক খুলে খালি গায়ে দৌড়ে পালাতে নিজ চোখে দেখেছি। সুতরাং সাধারণ মানুষের সাপোর্ট ছিল ইউনুসের প্রতি। যে কোন বিষয়ে সাবধারণ মানুষকে তার পাশে পেতেন। তিনি সেটা সদ ব্যবহার করতে পারেন নি।

আরও পড়ুন  লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

২। সংস্কারের লক্ষ্যে কমিশন করেছেন। বেশ ভাল উদ্যোগ। মানুষ আশাবাদী হয়েছিল। কমিশন গুলো রাষ্ট্রীয় টাকা ব‍্যয় করে রিপোর্ট তৈরি করেছে। সে গুলো সরকারকে দিয়েছে বাস্তবায়নের জন্য। কিন্তু একটা রিপোর্টও আলোর মুখ দেখিয়ে যাননি ড ইউনুস।

৩। জুলাই সনদ তৈরি করেছেন। আবার ভিন্নমত দেওয়ার সুযোগ রেখেছেন। মানে একটি রাজনৈতিক দলের কাছে হয় কোন কারণে তিনি জিম্মি ছিলেন, না হয় গোপন আঁতাত করেছেন।

৪। সনদে স্বাক্ষর করানো হলেও বাস্তবায়ন করারা ন‍্যূনতম উদ্যোগ তিনি নেননি। বরং লন্ডনে এসে তারেক রহমানের সাথে গোপন সমঝোতা বা আত্মসমর্পণের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন। জনদাবি ছিল আগে গণভোট করে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেটা কানেই নিলেন না। বিএনপি তাঁর পরিকল্পনা অনুযায়ী যেভাবে চাইছে তাই করলেন ইউনুস সরকার।

আরও পড়ুন  পাপিয়া ও পিরোজপুরের আদালতকাণ্ডে সরকার বিব্রত নয়

৫। জুলাই সনদ যেমন-ই হয়েছিল সেটা গণভোট নিয়ে মানুষের রায় কার্যকরের উদ্যোগ নিতে পারতেন। গণভোটের রায়ের আলোকে জাতীয় নির্বাচন হলে এখন জুলাই সনদ নিয়ে যে তামাশা হয়ে সেটার কোন সুযোগ থাকতো না।

৬। দুর্নীতি দমনে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।

৭। আমলাতন্ত্র, পুলিশ সংস্কার প্রয়োজন ছিল সবার আগে। জনগণকে আস্থায় নিয়ে আমলাতন্ত্র সংস্কারের যথেষ্ট সুযোগ ছিল। সেটা করতে ব্যর্থ হয়েছেন।

৮। ইউনুসের উপদেষ্টা রেজেয়ানা হাসানের বক্তব্য অনুযায়ী একটি দলকে পরাজিত করতে গিয়ে আরেকটি দলকে দুই তৃতীয়াংশের বেশি সীট দিয়েছেন। এতে ভোটের মাধ্যমে দেশের জনগণের রায়ের সাথে চরম বেঈমানি এবং বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।
সুতরাং, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে জাতীয় নির্বাচন হলে আজকের এমন পরিস্থিতি তৈরি হোত না। ইউনুস সরকার সকল সমস্যা ঝুলিয়ে রেখে আজকের এই পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ রেখে গেছেন। এটা ছিল জনগণের আস্থার সাথে চরম বিশ্বাসঘাতকতা।

সবশেষে ইউনুসের একটা বিষয়ে সফলতা ও সাহসিকতার প্রশংসা করতেই হবে। তিনি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন। ট্টিট ফর থ্রেট করেছেন সাহসিকতার সাথে। অতীতে কোন সরকারকে এমন দেখা যায়নি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ