অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন আমীরে জামায়াত

প্রকাশিত: 10:16 PM, November 19, 2026

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন আমীরে জামায়াত

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা ♦ এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া  যাচ্ছেন আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার  ২০ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে আমীরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে থাকবেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরে জামায়াতকে বিদায় জানাবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।

আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে দলীয় বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ